Explore

Search

July 11, 2026 6:20 pm

IAS Coaching

এবার টোটোতে লাগলো আগুন, চাঞ্চল্য এলাকায়

#ইসলামপুর: এবার টোটো তে আগুন। চোপড়া থেকে চোপড়া কলেজ মোড়ের দিকে যাচ্ছিল টোটো টি। ঠিক চোপড়া কলেজ পাড়ার সামনেই আগুণ লেগে যায় টোটোতে। এতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া কলেজ পাড়ার দোকানদার দের মধ্যে। প্রত্যক্ষদর্শী ইব্রাহিম জানিয়েছেন টোটোটি চোপড়া হাতিঘিসা মোড় হয়ে কলেজ মোড় দিয়ে যাচ্ছিল।
যেতে যেতে হঠাৎ টোটো তে আগুন লেগে যায়। তবে টোটর ওয়ারিং এর সমস্যার কারণেই এমনটা ঘটেছে বলে তিনি অনুমান করেন।তবে তিনি সমস্ত টোটো চালকদের উদ্দেশ্যে বলেছেন যে মাঝেমধ্যে টোটোদেরও সার্ভিসিং করা উচিত।
Advertisement
Live Cricket Score
upskillninja