Explore

Search

July 11, 2026 7:03 pm

IAS Coaching

বাস মালিকদের পারস্পরিক বিবাদে বন্ধ রইল বেসরকারি যাত্রীবাহী বাস পরিষেবা

#মালবাজার: রিজার্ভ লেখা বোর্ড লাগিয়ে রাস্তায় চলছে একটি বেসরকারি বাস, তার বিরুদ্ধেই প্রতিবাদে সামিল হলো একাধিক বাস মালিকদের সংগঠন। অভিযোগ এবং পাল্টা অভিযোগকে ঘিরে উত্তপ্ত শহর মালবাজার বাসস্ট্যান্ড। এই ঘটনাকে কেন্দ্র করেই বুধবার বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখে বাস মালিকের সংগঠন গুলো। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, প্রায় সপ্তাহ খানেক ধরে জয়গাঁ পানিট্যাংকি রুটের একটি বেসরকারি বাস নির্ধারিত সময়ে সীমা ছাড়াই যাত্রী পরিবহন করছে।
বাস মালিক সংগঠন গুলোর অভিযোগ সেই বেসরকারী বাসটি জয়গাঁ থেকে চালানোর কথা থাকলেও সেই বাসটি বানারহাট থেকে চালানো হচ্ছিলো। সেই সাথে রিজার্ভ লেখা বোর্ড লাগিয়ে যাত্রী পরিবহনের অভিযোগ তুলেছেন বিভিন্ন বাস মালিকরা। বুধবার সকালে এই অভিযোগ কে কেন্দ্র করেই মালবাজারের বাস মালিকদের সাথে বচসায় জড়ায় বানারহাটের ওই বাস মালিক মহম্মদ নওশাদ। তবে মহম্মদ নওশাদের অভিযোগ, তার বাস থামিয়ে তার উপরে চড়াও হয় মালবাজার শহরের একাধিক বাস মালিকরা।
ঘটনাস্থল থেকে দুজন বাস মালিককে আটক করে মালবাজার থানার পুলিশ। পরবর্তীতে বেসরকারি বাস পরিষেবা বন্ধ করে দেয় বাস মালিক সংগঠনগুলো। বীরপাড়া, শিলিগুড়ি এবং মালবাজারের বাস মালিকরা যৌথভাবে মালবাজার থানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি লিখিত অভিযোগ দায়ের করে। লিখিতভাবে পাল্টা অভিযোগ জানায় বানারহাটের বাস মালিক মহম্মদ নওশাদ। পি সি মিত্তাল বাস টার্মিনাসের বাস মালিক সংগঠনের সম্পাদক বিপ্লব বিশ্বাস, মালবাজারের বাস মালিক সংগঠনের সভাপতি কার্তিক কানু‌-রা বলেন, আমাদের দাবি যেই বাসকে ঘিরে এই বিতর্ক চলছে সেই বাসটি নিয়মমাফিক নির্দিষ্ট রুটে যাত্রী পরিবহন করলে অন্যান্য বাস মালিকদের পক্ষে সুবিধা হতো।
অপরপক্ষে মহম্মদ নওশাদ বলেন, বুধবার সকালে তার বাস আটকে চালক এবং খালাসিকে মারধর করে মালবাজারের বাস মালিক সংগঠনদের বেশ কিছু সদস্যরা, যা অত্যন্ত অনৈতিক কাজ, লিখিতভাবে সমস্ত ঘটনা মালবাজার থানায় জানিয়েছি। পরবর্তী মালবাজার থানার পুলিশের হস্তক্ষেপে উভয় পক্ষের সমস্যা মিটে যায় এবং বিকেল থেকে বেসরকারি বাস চলাচল স্বাভাবিক ছন্দে ফিরে আসে।
Advertisement
Live Cricket Score
upskillninja