Explore

Search

July 11, 2026 6:55 pm

IAS Coaching

দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২, জখম ২

#মালবাজার: ডামডিম ও চালসায় রাতে ও দিনের দুই পথ দুর্ঘটনায় মৃত ২ জখম ২।
জানাগেছে, সোমবার রাতে একটি বাইকে চেপে একটি ছেলে ও একটি মেয়ে মাল ব্লকের মাল এলাকা থেকে ওদলাবাড়ি অভিমুখে যাচ্ছিল। ডামডিম ও ওদলাবাড়ির মাঝে জাতীয় সড়কে একটি পন্য বাহী ট্রাকের সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়। বাইক চালক ছেলেটি রাস্তায় উপর ছিটকে পড়ে এবং মেয়েটি রাস্তার পাসে গিয়ে পড়ে।
খবর পেয়ে মাল থানার পুলিশ বাইক সহ তাদের উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ডাক্তার ছেলেটিকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার আকস্মিকতায় মেয়েটি বাকরুদ্ধ হয়ে যায়। পুলিশ বাইক চালকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।
অপর দিকে মঙ্গলবার দুপুরে জাতীয় সড়কের উপর একটি টোটো চালক তার টোটো চালিয়ে নাগরাকাটার দিক থেকে চালসা অভিমুখে আসছিল। স্থানীয় এক পেট্রোল পাম্পের সামনে বাঁঁক নেওয়ার সময় পেছন থেকে আসা একটি পিক- আপ ভ্যানের সঙ্গে টোটোটির সংঘর্ষ হয়। টোটোটি রাস্তার উপর উলটে পড়ে দুমড়ে যায়।
টোটো চালক গুরুতর জখম হয় ও টোটোর মধ্যে থাকা একটি শিশু জখম হয়। দ্রুত তাদের মঙ্গলবাড়ি হাসপাতালে নিয়ে এলে ডাক্তার টোটো চালককে মৃত বলে ঘোষণা করে। শিশুর চিকিৎসা শুরু করে। মৃত চালকের নাম আলিফ ইসলাম (২৮)। বাড়ি চালসার আলি হোসেন পাড়ায়।
Advertisement
Live Cricket Score
upskillninja