Explore

Search

July 11, 2026 6:55 pm

IAS Coaching

বিজয়া দশমীতে সিঁদুর খেলার উৎসবে মাতোয়ারা মহিলারা

#রায়গঞ্জঃ বাঙালির অন্যতম ঐতিহ্যবাহী উৎসব বিজয়া দশমীতে সিঁদুর খেলা। প্রতিবারের মতো এই বছরও জমজমাটভাবে পালিত হল শহর, গঞ্জের পাড়ায় পাড়ায়। এদিন মহিলারা সিঁদুর খেলার রঙিন আবহে মেতে উঠলেন, দুর্গা দেবীর বিসর্জনের আগে তাকে বিদায় জানিয়ে সিঁদুর খেলায় মাতেন।

দেবীর সিঁথিতে সিঁদুর পরিয়ে, একে অপরের মুখে সিঁদুর মাখিয়ে মহিলারা নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নেন। বাবলি দে সরকার, তাপসী চক্রবর্তী, রীনা পালেরা বলেন, ঢাকের বাদ্যি, উলুধ্বনি এবং শঙ্খধ্বনির সঙ্গে সিঁদুর খেলার মাধ্যমে তাঁরা বিদায় জানালেন দেবী দুর্গাকে। এ সময়ে মহিলাদের মধ্যে একাত্মতা, উচ্ছ্বাস এবং আধ্যাত্মিকতার এক অনন্য পরিবেশ তৈরি হয়।

তারা বলেন, শহরের নামী পুজো মণ্ডপগুলোতে সকাল থেকেই মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকার মহিলারা একত্রিত হয়ে দেবীকে অঞ্জলি প্রদান করে, এরপর সিঁদুর নিয়ে পরস্পরের মুখে মাখান। সিঁদুর খেলার আনন্দে মাতোয়ারা সকলে দেবীকে বিদায় জানানোর সময়ও মনে রাখেন যে, বছর ঘুরলে আবার আসবেন মা দুর্গা।

এই রঙিন আয়োজনের মধ্যে শুধুমাত্র মনের আনন্দই নয়, বরং দেবীর শক্তিকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার এক আধ্যাত্মিক অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে।

Advertisement
Live Cricket Score
upskillninja