Explore

Search

July 11, 2026 6:55 pm

IAS Coaching

কিশোরীকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবক

#মালবাজার: এক অষ্টাদশী কিশোরীকে  হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়ার দায়ে গ্রেফতার হল এক যুবক। নাম রবিউল ইসলাম।শুল্কাপাড়া জয়ন্তী পল্লীর তার বাসা থেকে পেশায় রাজমিস্ত্রী রবিউলকে নাগ্রাকাটা থানার পুলিশ সোমবার রাতে গ্রেফতার করে।
জানাগেছে, সোমবার সকালে শুল্কাপাড়ার কাছে সুখানী নদীর ঝোড়ায় এক কিশোরীকে ভাসতে দেখেন কিছু লোক। পুলিশের কাছে খবর গেলে নাগ্রাকাটা থানার পুলিশ নদীতে ভাসা অবস্থায় কিশোরীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে পাঠায় ময়না তদন্তের জন্য। প্রথমে মৃতার পরিচয় জানা না গেলেও পরে জানাযায় তার বাড়ি নাগরাকাটা ব্লকের ভগতপুর চাবাগানে।
সোমবারই  নাগরাকাটা  ব্লকের ভগতপুর চা বাগানের মৃত কিশোরীর বাবা নাগ্রাকাটা থানায়এফ আই আর করেন। সেই ভিত্তিতে নাগরাকাটা থানার পুলিশ রবিউল ইসলামের গ্রেফতার। পুলিশ তাকে মঙলবার জলপাইগুড়ি  আদালতে পাঠায়। নাগ্রাকাটা থানার আই সি জানান, মৃত কিশোরীকে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।কিভাবে কিশোরীর মৃত্যু তা ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে।তবে আসামী রবিউল ইসলামের মৃত কিশোরীর বাড়ীতে যাতাযাত ছিল। রবিউল ইসলাম বিপত্নীক।
বাগান সুত্রে জানা যায়, কিশোরী(১৮) চম্পাগুড়ী স্কুলের  দ্বাদশ শ্রেনীর ছাত্রী ছিল। ছিল রবিউল ইসলামের সাথে কিশোরীর জানাশোনা ছিল।সেই সুত্রে ওই কিশোরীর বাড়িতে যাতায়াত করত। শনিবার থেকে কিশোরী নিখোজ ছিল।গাঠিয়া চা বাগানে মামার বাড়ীতে যাবে বলে বাড়ী থেকে বের হয়। তার পর আর বাড়ী ফেরে নি। সোমবার সকালে সুখানী ঝোড়া থেকে তার দেহ উদ্ধার হয়।

এই ঘটনায় তীব্র নিন্দা করে দোষীর কঠোর শাস্তি চেয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গনেশ উরাও প্রমুখ।
Advertisement
Live Cricket Score
upskillninja