Explore

Search

July 11, 2026 6:57 pm

IAS Coaching

বোধনের দিন স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির করলো এক পূজা কমিটি

#মালবাজার: দুর্গাপূজার এই ক’টা দিন জনগণকে সুস্থ এবং সতেজ রাখার বার্তা দিলো মালবাজার শহরের এক সার্বজনীন দুর্গাপুজো কমিটি। মঙ্গলবার মালবাজার শহরের ১০ নম্বর ওয়ার্ডের বোধন মহিলা পুজো কমিটির পরিচালনায় আয়োজন করা হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির। সকাল ১১ টা থেকে দুপুর দেড়’টা পর্যন্ত চলে এই‌ শিবির। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের মেডিসিনের চিকিৎসক ছাড়াও ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং চক্ষু বিশেষজ্ঞ নিঃশুল্ক রোগী দেখেন।

প্রায় ৮০ জন রোগীকে বিনামূল্যে বিভিন্ন ওষুধ বিতরণ করা হয়। সেই সাথে ৪৩ জন রোগীর রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করা হয়। পুজো কমিটির সদস্যা সুজাতা গোস্বামী জানিয়েছেন, পুজোর কটা দিন সকলকে সুস্থ রাখার উদ্দেশ্যে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত বোধন মহিলা পুজো কমিটির এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালবাজার শহরের নাগরিকরা।

Advertisement
Live Cricket Score
upskillninja