#মালবাজার: সোমবার সকালে ডুয়ার্সের মাল মহকুমা এলাকায় নাগরাকাটা ব্লকের দুই নদী থেকে দুটি অঞ্জাত পরিচয় মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
জানাগেছে, এদিন সকালে নাগরাকাটা ব্লকের সুখানী ঝোড়ার অগভীর জলে কিছু একটা ভাসতে দেখে স্থানীয় লোকজন। কাছে গিয়ে দেখা যায় একটি কিশোরীর দেহ জলে ভেসে রয়েছে।

এরপর পুলিশে খবর দিলে নাগরাকাটা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ মৃতার পরিচয় জানার চেষ্টা করছে। অপর দিকে এদিন সকালে ডুয়ার্সের মুর্তি নদীর ব্রিজ সংলগ্ন এলাকায় এক অঞ্জাত পরিচয় ব্যাক্তির দেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর চাউর হতেই ভীড় জমে যায়।

পরে খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ মৃতের পরিচয় খোঁজ করছে। এসময় নদীতে জল কম থাকে তবু কিভাবে দুই মৃতদেহ ভেসে এলো তা নিয়ে খোঁজ করছে পুলিশ।







