
#ইসলামপুর: শারদোৎসবে মেতেছে আম বাঙালী৷ বাংলাজুড়ে দুর্গোৎসবের ছবি। আর এই আবহেই রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ ভার্চুয়ালি ভাবে আজ ইসলামপুরের মিলন পল্লী সার্বজনীন দূর্গা পূজা কমিটির পুজো ও ইসলামপুর অগ্রদূত সংঘের পূজা ওয়াজ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঢাক সাঁওতালি নৃত্য আজ দেখা যায় ক্লাব প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন ইসলামপুর জেলা পুলিশ আধিকারিক জবি থমাস কে পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল সহ পৌরসভার কাউন্সিলরের ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে আজ চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন এই নিয়ে তৃতীয়বার ভার্চুয়ালিভাবে একাধিক পূজা উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা পুলিশ সুপার বলেন পূজা উপভোগ করুন আশা করি সবার ভালো কাটবে। পুলিশ আপনাদের পাশে আছে।







