Explore

Search

July 11, 2026 8:24 pm

IAS Coaching

রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে প্রকাশিত হল পুজোর গাইড ম্যাপ

#রায়গঞ্জ: রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে পুজোর গাইড ম্যাপ প্রকাশিত হল শনিবার। এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা আরক্ষাধীক্ষকের করনে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়, রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার সহ বণিক সভার প্রতিনিধিরা ও অন্যান্য পুলিশ আধিকারিকগণ।

শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে শহরের রাস্তায় কিভাবে যান নিয়ন্ত্রণ করা হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পুলিশকর্তারা। দুপুর তিনটে থেকে রাত দুটো পর্যন্ত কোনো যানবাহন রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে রাসবিহারী মোড় পর্যন্ত ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়। পুজোর ভিড়ের ওপর নির্ভর করে এই সময়সীমা পরিবর্তিত হতে পারে বলেও জানানো হয়। বয়স্ক নাগরিক, শিশু ও আপদকালীন বিশেষ পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থা ও পাসের কথা জানানো হয়েছে।

রায়গঞ্জ পুলিশের পক্ষ থেকে পুজোর একদিন বয়স্ক নাগরিকদের পুজো পরিক্রমা করানোর কথা জানানো হয়। রায়গঞ্জ শহরের চার প্রান্তে একটি করে অ্যাম্বুলেন্স পরিষেবা সবসময়ের জন্য হাজির থাকবে পুজোর কদিন। এছাড়া নাগরিকদের সুবিধার্থে বিশেষ বিশেষ কন্ট্রোল রুমের নম্বর গাইড ম্যাপের সাথে প্রকাশ করা হয় এদিন। জেলাবাসীকে সুষ্ঠু ও সতর্কভাবে পুজো দেখার কথা জানিয়ে অগ্রিম শুভেচ্ছা জানান পুলিশ সুপার সানা আখতার।

Advertisement
Live Cricket Score
upskillninja