
#মালবাজার: পিৎজা, বার্গার, পেটিস, এ সমস্ত খাবারের দাপটে হারিয়ে যাচ্ছে ডুয়ার্স এবং পাহাড়ের ঐতিহ্যবাহী প্রচুর খাবারের পদ। তাছাড়া, দার্জিলিং অথবা কালিম্পং গেলে একমাত্র মোমো আমাদের প্রথম পছন্দ হিসেবে খাবারের তালিকায় থাকে। কিন্তু সেই পাহাড়ি জনপদে নেপালি এবং গোর্খা সম্প্রদায়ের এমন প্রচুর ঐতিহ্যবাহী খাবারের পথ রয়েছে যা এখন বিলুপ্তির পথে।

আর সেই পরম্পরাগত খাবারের পদ গুলো জনসমক্ষে তুলে ধরতে এক অভিনব উদ্যোগ নিল মালবাজার শহরের একটি জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার সকালে সত্যম একাডেমী ফর হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের তরফে শহরের ক্যালটেক্স মোড় সংলগ্ন একটি বেসরকারি ভবনে আয়োজন করে নেপালি ও গোর্খা খাদ্য উৎসব।

প্রতিষ্ঠানের ছাত্র এবং ছাত্রী মিলিয়ে ৬০ জন এই ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে। নেপালি ও গোর্খা সম্প্রদায়ের প্রায় শতাধিক খাবারের পদ পরিবেশন করে ছাত্র-ছাত্রীরা। মোমো, সেলরুটি, গুন্দ্রুকের আচার, পায়েস, ঝোল মোমো, গোর্খা আচার, গুড়ের লাড্ডু, সহ নাম না জানা প্রচুর পদের সম্ভার ছিল এই খাদ্য উৎসবে।







