Explore

Search

July 11, 2026 8:30 pm

IAS Coaching

৩জেলার ১৭টি জনজাতির ৮৭ দল নিয়ে নাগরাকাটায় অনুষ্ঠিত আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা

#মালবাজার: দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই ৩ জেলার ১৭টি জনজাতির ৮৭টি দল নিয়ে শনিবার ডুয়ার্সের নাগরাকাটা আদিবাসী সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে অনুষ্ঠিত হলো আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা।
এদিন সকালে এই প্রতিযোগিতা মুলক আসরের উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন  মন্ত্রী বুলু চিকবরাইক। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর সহ অন্যান্যরা।
উদ্বোধন করে মন্ত্রী শ্রী চিকবরাইক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আদিবাসী সংস্কৃতি ও জীবনযাত্রার উন্নয়নে যত্নশীল। তার অনুপ্রেরণায় আদিবাসী জনজাতির শিল্প ও সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে এই প্রতিযোগিতা মুলক সাংস্কৃতিক আসরের আয়োজন করা হয়েছে।
এখানে তিন জেলার ১৭ টি জনজাতির ৮৭টি দল অংশ নিতে এসেছে। এখানে যারা সাফল্য পাবে তারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে।এভাবেই আসর চলবে।
Advertisement
Live Cricket Score
upskillninja