Explore

Search

July 11, 2026 8:30 pm

IAS Coaching

স্বেচ্ছায় শ্রম দিয়ে নদীর বুকে পড়ে থাকা আবর্জনা সাফাই করলো এক সংস্থা

#মালবাজার: ওদলাবাড়ী এলাকার পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে স্থানীয় আন্ধাঝোড়া নদী। তার পাশে আন্ধাঝোরা বস্তী। আন্দাঝোরা নদী এখন দুর্গ্নধময়।এলাকার সমস্ত আবর্জনা,ও নোংরা,ফেলা হয় এই আন্ধাঝোরা নদীতে। ওদলাবাড়ি বাজারের সব আবর্জনা ও প্লাস্টিক ফেলা হয় নদীতে। ফলে আশেপাশের পরিবেশে দূষণ ছড়াচ্ছিল সেই নদী, পরিবেশকে দুর্গন্ধ এর হাত থেকে বাঁচাতে মাঠে নামল বে সরকারী সংস্থা জিন্দেগী ও নাইস কম্পিউটার সেন্টার।
এদের সদস্যরা। শনিবার  সকাল থেকে আন্দাঝোরা ব্রীজ ও তার আশেপাশে এলাকায় সাফাই অভিযান  চালায় শনিবার।নদীর বাধের পর অত্যাধিক দুর্গন্ধ হওয়ার জন্য এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে।শুধু সাফাই নয়,স্বচ্ছতার বিষয়ে মানুষকে তারা সচেতন করেছে।কম্পুটার সেন্টারের ডাইরেক্টর রোদ্রু  প্রসাদ বলেন নদীর আশেপাশে জমা আবর্জনার জন্য শুধু নদী নয়, আশে পাশের এলাকার পরিবেশ দূষিত হচ্ছে।প্লাস্তিকের ব্যগের বদলে কাগজ বা কাপড়ের  ব্যাগ ব্যবহার করার করুন সকল মানুষ।
টিম জিন্দেগীর কর্নধার অংকিত সারকী বলেন মানুষ তার ঘর পরিস্কার রাখে,কিন্তু তার আশেপাশের এলাকা যে অপরিচ্চন্ন, সেদিকে নজর দেন না। পরিবেশ গন্ধ হলে প্রাকৃতিক পরিবেশ বিষাক্ত  হয়। একটা প্লাস্টিক নষ্ট হতে ৩০০ থেকে ৪০০ বছর লাগে। তাদের বক্তব্য নিজের ঘর পরিস্কার রাখুন, সাথে পরিবেশের সৌন্দর্য বজায় রাখতে সহযোগিতা করুন।
Advertisement
Live Cricket Score
upskillninja