Explore

Search

October 24, 2026 3:03 pm

IAS Coaching

মহালয়ার পূর্ণ প্রভাতে মাল নদী সহ ডুয়ার্সের বিভিন্ন নদীর ঘাটে তর্পণ

#মালবাজার: শনিবার ছিল পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের সূচনা। এই দিনের পূর্ণ প্রভাতে ডুয়ার্সের বিভিন্ন নদীর ঘাটে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এদিন সূর্যোদয়ের সাথে সাথেই মালবাজার শহর সংলগ্ন মাল নদীর ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল প্রদানের জন্য বহু মানুষের সমাগম ঘটে।
শহরের বেশ কয়েকজন পুরোহিত অত্যন্ত সুশৃংখল এবং শান্তভাবে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে তর্পণ ক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করেন। শুধু পুরুষ নয়, বহু মহিলাকেও এদিন দর্পণ করতে দেখা যায়। শুধু মাল নদী নয়, চেল, ঘিস ও তিস্তা নদীর পারে বহু মানুষের সমাগম ঘটে। শিশুদের কাশফুল নিয়ে বাড়ি ফিরতে দেখা যায়।
মালবাজার শহরের প্রবীণ পুরোহিত কৃষ্ণ কমল চক্রবর্তী বলেন, এটা হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র দিন। পুরানে উল্লেখ আছে কুরুক্ষেত্রের যুদ্ধে মৃত্যুর পর মহাবীর কর্ণ যখন স্বর্গে আরোহন করেন তখন ইন্দ্র তাকে খাদ্য ও পানীয় হিসাবে ধনরত্ন দিয়েছিলেন। ক্ষুধায় কাতর কর্ণ এর কারণ জানতে চাইলে দেবরাজ ইন্দ্র তাকে বলেছিলেন, তুমি তোমার জীবনকালে মানুষকে ধনরত্ন এবং অর্থ প্রদান করেছো।
কিন্তু, মানুষকে অন্য জল দাওনি। তার প্রতিক্রিয়ায় এটা ঘটেছে। তুমি আমার মর্তে ফিরে যাও এবং পিতৃপক্ষের ১৫ দিন পিতৃ পুরুষের উদ্দেশ্যে অন্ন জল প্রদান কর। তারপর কর্ণ ফিরে এসে পিতৃপক্ষের এই ১৫ দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে পিন্ড এবং জল দান করেছিলেন। সেই ধারায় প্রবাহিত হয় আজকে সনাতন সমাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja