Explore

Search

October 24, 2026 1:42 pm

IAS Coaching

প্রয়াত জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর, বয়স হয়েছিল ৭৫ বছর

#নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা নানা পাটেকর। জানা গিয়েছে, গোয়ায় নিজের বাড়িতেই ছিলেন তিনি। ভোর ৫টা ২০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় গোয়ার ডোনা পাওলার এক বেসরকারি হাসপাতালে। মণিপাল হাসপাতালের চিকিৎসক ডাঃ শেখর সালকার জানিয়েছেন, ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়েও তাঁকে বাঁচানো যায়নি, পথেই মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা বলিউডে।

১৯৭৮ সালে ‘গমন’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু তাঁর। তারপর ‘অঙ্গার’, ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘তিরঙ্গা’, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘অপহরণ’, ‘ওয়েলকাম’-এর মতো একের পর এক কালজয়ী ছবি উপহার দিয়েছেন তিনি। হিন্দি ও মারাঠি দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় ছিলেন তিনি। তিনবার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি – ১৯৮৯ সালে ‘পরিন্দা’ ছবির জন্য সেরা সহ-অভিনেতা, ১৯৯৪ সালে ‘ক্রান্তিবীর’ ও ১৯৯৭ সালে ‘অগ্নিসাক্ষী’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার। ২০১৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। আচমকা এই প্রবাদপ্রতিম অভিনেতার চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনুরাগীরা। তাঁর মরদেহ মুম্বইতে নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja