Explore

Search

October 24, 2026 3:08 pm

IAS Coaching

রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে নাগরাকাটায় অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রাপ্তদের মিছিল

#মালবাজার: রাজ্যের বিভিন্ন জায়গায় যখন অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে মহিলারা বিক্ষোভ জানাচ্ছেন সেই  সময় ডুয়ার্সের নাগরাকাটায় বিপরীত চিত্র দেখা গেল। যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা যোজনা সুবিধা পেয়েছেন সেসব মহিলারা বিজেপি নাগরাকাটা এক নম্বর মন্ডলের মহিলা মোর্চার নেতৃত্বে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল করলেন।
বৃহস্পতিবার দিন নাগরাকাটা স্টেশন মোড় এলাকা থেকে এই মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন জলপাইগুড়ি জেলা মহিলা মোর্চার সহ-সভানেত্রী সীমা কেরকেট্টা, নাগরা কাটা এক নম্বর মন্ডলের মহিলা মোর্চার নেত্রী রুবি রায়, মমতা মিঞ্জ সহ অন্যান্য। এদিন এই ধন্যবাদ জ্ঞাপন মিছিল নাগরাকাটার বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে।
মহিলা মোর্চার নেত্রী সীমা করকেট্টা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনার মধ্যে দিয়ে মহিলাদের বিশেষ সুবিধা  দিয়েছেন। এই যোজনার  মধ্যে দিয়ে মহিলারা উপকৃত হয়েছেন। যেসব মহিলারা এখনো পর্যন্ত তাদের টাকা পাননি তারা মুখ্যমন্ত্রীর আন্তরিক চেষ্টায় দ্রুত টাকা পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja