Explore

Search

April 6, 2026 2:24 am

IAS Coaching

মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠল মালবাজার শহর

#মালবাজার: শনিবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার চতুর্থ দিন। এদিন মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠল মালবাজার শহর। ভোটের দামামায় এমনিতেই হাওয়া গরম হয়ে উঠেছে সেই সাথে বাড়ছে তাপমাত্রার পারদ। শুক্রবার রাতে বৃষ্টি হলেও শনিবার দিনের বেলা গরম কমেনি। বাতাসে আদ্রতা থাকায় ভ্যাপসা গরম অনুভুতি হতে থাকে। এই রকম পরিবেশে রাজ্যের ক্ষমতাশীন তৃনমুল কংগ্রেসের মালবাজার ও নাগরিক বিধানসভা এদিন মনোনয়ন পত্র জমা দেন। কংগ্রেসের প্রার্থী সহ মোট ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শহরে মাল মহকুমা এলাকায় বিভিন্ন প্রান্তের মানুষ সকাল থেকে জমা হতে শুরু হয়। সবচেয়ে বেশি কর্মী সমর্থক আসে তৃনমুল কংগ্রেসের। সকাল ১০টার মধ্যেই কয়েক হাজার মানুষ মালবাজার শহরে সমবেত হয়। বেলা ১১ টা বাজতে না বাজতেই দফায় দফায় শোভাযাত্রা ও র‍্যালি শুরু হয়। দুফুর ১টা নাগাদ মহকুমাশাসকের দপ্তরের সামনে যথেষ্ট ভীড় দেখা যায়। জাতীয় সরকে দফায় দফায় যানজট তৈরি হয়।
প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এসডিও অফিসের
ভিতরে চলে যাওয়ার পর বাইরে থেকে যায় হাজার হাজার মানুষ। কর্মী সমর্থকদের এই ভীড়ের কিছু অংশ ভীড় জমায় আশেপাশের দোকানে। গরমের কারণে ঠান্ডা পানীয়র দোকানে ভালো ভীড় দেখা যায়। পাশাপাশি জামাকাপড়, জুতার দোকানে ভীড় দেখা।
মালবাজার শহরে বেশিরভাগ দোকান রয়েছে জাতীয় সরকের দু’ধারে এবং পাসের স্টেশন রোডের দু’ধারে। স্বাভাবিক ভাবেই চৈত্রের সেলের ফয়দা অনেকেই দোকানে দোকানে হাজির হয়। দোকানীদের বেচাকেনা ভালোই হয়। অনেকেই দূর্গা মন্দিরে কিম্বা বালাজী মন্দিরে পুজা দিয়ে দেন। সামগ্রিক ভাবে মনোনয়নের দিনে জমজমাট হয়ে ওঠে শহর।
Advertisement
Live Cricket Score
upskillninja