Explore

Search

April 4, 2026 2:12 am

IAS Coaching

পিছিয়ে থেকেও জোর কদমে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা

#মালবাজার: মাল বিধানসভায় বিজেপির প্রার্থী  ঘোষনা করতে কিছুটা দেরি হয়েছিল। প্রার্থী ঘোষণার পর দলের মধ্যে তাকে বহিরাগত আখ্যা দিয়ে স্থানীয় কিছু নেতা কর্মী ক্ষোভ প্রকাশ করেছিলেন। চলছিল নানান জল্পনা কল্পনা অবশেষে সমস্ত মিটিয়ে প্রচার শুরু করেছেন বিজেপির প্রার্থী শুক্লা মুন্ডা। মালবাজার বিধানসভা দখল করতে জোর কদমে প্রচার শুরু করেছেন। মালবাজার শহর থেকে ক্রান্তি এলাকা বিভিন্ন জায়গা চষে বেড়াচ্ছেন।
সোমবার তাকে দেখা গেল ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকায় জোড় কদমে প্রচার করতে। মেঘলা আকাশ বৃষ্টির ভূকুটি উপেক্ষা করে কর্মী  সমর্থক নিয়ে এদিন তিনি পদযাত্রা  করেন। তার সঙ্গে ছিলেন দলের উত্তর মন্ডলের সভাপতি প্রদীপ তিরকি সহ অন্যান্যরা। ডামডিম মোর এলাকার ব্যবসায়ীদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন।
এলাকার সমস্যার ব্যাপারে খোঁজখবর নেন। পরে দলের শ্রমিক সংগঠনের একটি কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন। শুক্রা বাবু বলেন, পাঁচ বছর মন্ত্রী থাকার পরেও এই এলাকায় সেই রকম উন্নতি হয়নি। আমরা ক্ষমতায় এলে পরিস্থিতির পরিবর্তন ঘটবে এবং উন্নতি হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja