Explore

Search

July 9, 2026 9:23 pm

IAS Coaching

আসছেন একঝাঁক সংগীত শিল্পী, সুরের মূর্ছনায় ভাসতে চলেছে রায়গঞ্জ শহর

#রায়গঞ্জঃ মমতাশংকরের ৩ দিনের কর্মশালার পর, এবার একঝাঁক সংগীত শিল্পীর অনুষ্ঠান পেল রায়গঞ্জ। আগামী ১২ ও ১৩ই জুলাই, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে রায়গঞ্জের বিধান মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে শ্রদ্ধাঞ্জলি শীর্ষক অনুষ্ঠান।

জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকেরা জানান, এতে লতা মঙ্গেশকর, শচীন দেব বর্মন, আর. ডি. বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে এবং কিশোর কুমার, এই ৬ কিংবদন্তির প্রতি সুরেলা পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে আসবেন স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা। এতে প্রবেশ থাকছে অবাধ। প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক জানান, এই অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে বৃহস্পতিবার বিধানমঞ্চে শহরের বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর উপস্থিতিতে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি এবং রায়গঞ্জ পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস সহ বিশিষ্ট মানুষেরা।

Advertisement
Live Cricket Score
upskillninja