Explore

Search

July 9, 2026 9:24 pm

IAS Coaching

পিস্তল সহ আটক ১

#রায়গঞ্জঃ সূত্রের তথ্য অনুযায়ী হানা দিয়ে কর্ণজোড়া আউটপোস্টের পুলিশের দল এক বিশেষ অভিযানে আটক করল ৭.৬৫ মিমি পিস্তল সহ এক ব্যক্তিকে। শুক্রবার দুপুরে কর্ণজোড়া হাটখোলা (চৌরঙ্গি মোড়) এলাকায় এই ঘটনা ঘটে। এতে রায়গঞ্জ এলাকার বাসিন্দা সোলেমান সরকারের পুত্র ২৯ বছর বয়সী মাসুম আলমের হেফাজত থেকে এই আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই উদ্ধার অভিযানটি কর্ণজোড়া এলাকার মেহেদিগ্রাম – কর্ণজোড়া সড়কে, জিরাফ রিসর্টের নিকটবর্তী স্থানে পরিচালিত হয়। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আরও তদন্তের স্বার্থে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement
Live Cricket Score
upskillninja