Explore

Search

July 9, 2026 10:09 pm

IAS Coaching

দেশ সেবায় এবার দুর্গাপুর বালিকা বিদ্যালয়ে শুরু হল এনসিসি প্রশিক্ষণ

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনের লক্ষ্য নিয়ে দুর্গাপুর বালিকা বিদ্যালয়ে শুরু হল এনসিসি (ন্যাশনাল ক্যাডেট কোর) প্রশিক্ষণ। সোমবার বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রথম ক্লাসে উত্তেজনা ও উৎসাহ নিয়ে অংশ নেয় বহু ছাত্রী। নতুন অধ্যায়ের সূচনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা প্রশংসা করেন এই উদ্যোগের, যা ছাত্রীদের আত্মবিশ্বাস ও দেশসেবার মানসিকতা গড়ে তুলবে বলে মনে করছেন সকলেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা নাগ জানান, এনসিসি শুধু শরীরচর্চা বা কুচকাওয়াজ নয়, এটা একটি জীবনদর্শন। আমাদের মেয়েরা শৃঙ্খলাবদ্ধভাবে নেতৃত্ব দিতে শিখবে, ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে। স্কুলের পরিচালনা সমিতির সভাপতি সঙ্গীতা দাস বলেন, আমাদের স্কুলের পড়ুয়াদের মধ্যে এর মধ্যে দিয়ে দেশপ্রেমের মশাল জ্বেলে দেওয়া হল।

প্রথম দিনের প্রশিক্ষণে ছাত্রীদের জাতীয় সঙ্গীত, স্যালুট, মার্চিং এবং শরীরচর্চার প্রাথমিক পাঠ দেওয়া হয়। ছাত্রীরাও দারুণ উৎসাহে সেই সব অনুশীলনে অংশ নেয়। জেলার কোঅরডিনেটর ব্যোমকেশ বর্মন বলেন, ডিসিপ্লিন, নেতৃত্ব, ও দেশের সেবা, এই তিন গুণ গড়ে তোলে একজন প্রকৃত এনসিসি ক্যাডেটকে। দূর্গাপুর বালিকা বিদ্যালয়ের খুদেরা এভাবেই গড়ে উঠবে বলে আমরা আশাবাদী।

Advertisement
Live Cricket Score
upskillninja