#মালবাজার: আবার কিংকোবড়ার আতঙ্ক মালবাজার মহকুমায়। গরমের মধ্যে জঙ্গল থেকে বেরিয়ে আসছে বিষধর এই সাপ। এতেই মানুষের মধ্যে আতংক ছড়াচ্ছে। বৃহস্পতিবার সকালে মেটেলি ব্লকের মঙ্গলবাড়ি বস্তি এলাকায় বিরাট এই কিংকোবড়াটি দেখতে পায় স্থানিয় মানুষজন। খবর পেয়ে ঘটনা স্থলে আসে সর্প প্রেমী দীবস রাই। সাপটিকে ধরতে গেলেই বিরাট ফোনা ধরে বসে কিংকোবড়াটি। পরে খানিকটা চেষ্টার বিশাল ওই কিংকোবরাটি আয়ত্বে আসে এবং তাকে ধরতে সক্ষম হন শ্রী রাই।

সাপ ধরার পর স্থানিয়দের বক্তব্য এই বস্তির ঝোপ জঙ্গলে থাকে সাপটি। তাই আশেপাশের ঝোপেই ছেরে দেওয়ার অনুরোধ করে স্থানিয় মানুষ। এরপর লোকালয় থেকে উদ্ধার করে পাশের ঝোপঝাড়েই ছেরে দেওয়া হয় ১৪ ফিটের কিংকোবড়াটিকে। দিবস রাই জানান, কিংকোবরা সাধারণত বনের স্যাতস্যাতে ঠান্ডা এলাকায় থাকে। গরমে খাদ্যের খোঁজে লোকালয়ে আসে।








