Explore

Search

July 9, 2026 10:09 pm

IAS Coaching

মন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগদান বিজেপির ২০০ পরিবারের

#মালবাজার: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন সেই তাগিদে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের শক্তি ও সংগঠন বাড়াতে তৎপর হয়ে উঠেছে। তাই শুরু হয়েছে দল বদল। এরকম ভাবেই বৃহস্পতিবার মাল ব্লকের নিদাম চা বাগানে ২০০ টি পরিবার বিজেপির সংস্রব ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকা কাঁধে তুলে নিলেন। এতদিন পর্যন্ত এই পরিবারগুলি বিজেপি প্রভাবিত শ্রমিক সংগঠন বিটিডাবলু’য়ের সদস্য ছিল। এই দল বদলের ফলে ওই চা বাগানে বিজেপি শূন্য হয়ে গেল বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব।
এদিন সকালে এই পরিবারের সদস্যরা চা বাগানের কারখানার সামনে গেট মিটিং করে তারপরেই রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়নমন্ত্রী বুলু চিকবাড়াইকের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল যোগ দেয়। তৃনমুল কংগ্রেসে যোগ দিয়ে ওই পরিবারের সদস্যরা জানান, এতদিন পর্যন্ত বিজেপিতে থেকে কোন কাজ করতে পারছিলাম না। পাশাপাশি তৃণমূল কংগ্রেস চা বাগান শ্রমিকদের জন্য বহু উন্নয়ন মুলক পরিকল্পনা নিয়েছে।
কন্যাশ্রী, যুবশ্রী, জয় জোহার প্রকল্পের মধ্যে দিয়ে শ্রমিকরা উপকৃত হচ্ছেন। এসব দেখেই আমরা সমবেতভাবে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছি। আগামী দিনে তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়েই শ্রমিকদের সঙ্গে থাকবো। মন্ত্রী শ্রী চিকবাড়াইক বলেন, এই এলাকায় চা শ্রমিক থেকে গ্রামের মানুষ সবার জন্যই উন্নয়নের দরজা আমাদের সরকার খুলে দিয়েছে। মানুষ উপকৃত হচ্ছে তাই ভুল বুঝতে পেরে তৃণমূলে যোগ দিচ্ছে।
Advertisement
Live Cricket Score
upskillninja