Explore

Search

July 9, 2026 10:09 pm

IAS Coaching

মোবাইল চুরি করে ধরা পড়লো নেশায় আসক্ত এক যুবক

#মালবাজার: দিন দিন যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পরছে। ডেনড্রাইট, নেশার সিরাপ, ট্যাবলেটে ডুবে পরছে কিছু যুবকেরা। আর এই নেশার সামগ্রী কিনতে চুরির আশ্রয় নিচ্ছে যুবকেরা। তাতেই ঘটছে চুরি। এরকমই ছবি দেখা গেলো মাল ব্লকের ওদলাবাড়ি হিন্দি স্কুল বস্তি এলাকায়। গত কয়েকদিন যাবত ওদলাবাড়ি এলাকায় মোবাইল ফোন  এবং গৃহস্থের বাড়ির সামগ্রী  ও দোকানে চুরির ঘটনা ঘটছিলো। আর এতেই চাঞ্চল্য দেখা দিয়েছে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।
গতকাল রাতে ওদলাবাড়ি বাজারের শিব মন্দিরের পুরোহিতে মোবাইল চুরি করে এই যুবক।  পুরহিত বুম্বেলা শেখর  যখন রাতে মন্দিরের বারান্দায় মশারি টাঙ্গিয়ে ঘুমিয়েছিল তখন এই যুবক চুপিসাড়ে পুরহিতের মোবাইল নিয়ে চম্পট দেয়। এরপর স্থানিয় এক যুবক এবং হিন্দিস্কুল এলাকার কিছু যুবক খোজাখুজি করে চোরকে ওদলাবাড়ি রেল স্টেশন থেকে ধরে হিন্দি স্কুল এলাকায় নিয়ে আসে এবং একটি গাছে বেধে রাখে। স্থানিয় যুবকেরা উত্তম  মধ্যম দিয়ে গাছে বেধে রাখে।
স্থানিয় যুবক মহম্মদ রাজু, ফিরোজ খান, রাসেল সরকার বলেন গত কয়েকদিন যাবত চুরি বারছে ওদলাবাড়িতে। নেশার সামগ্রী কিনতে এই যুবক এইধরনের চুরি করছে। এর আগেও আমাদের এলাকায় মোবাইল চুরি করেছিলো, তখন সতর্ক করে ছেরে দেই কিন্তু গত রাতে আবার চুরির ঘটনা ঘটায়। আমাদের সন্দেহ হয় এই যুবকের কাজ এটা। এরপর ওদলাবাড়ি রেল স্টেশন থেকে ধরি ফেলি। আমরা যখন ধরতে যাই আমাদের ওপর এই চোর ব্লেড চালিয়ে দেয়। কপাল ভালো কারো লাগে নি। এরপর নিজেই স্বিকার করে চুরির ঘটনা, একটি মোবাইল ফেরত দেয়। আর একটি পাওয়া যায়নি। এরপর মালবাজার পুলিশের হাতে তুলে দেই।
স্থানিয় পঞ্চায়েত সদস্য সাইনুল ইসলাম বলেন, এই যুবক শিলিগুড়ির বাসিন্দা  বলে জানায়। ওদলাবাড়িতে কোথাও বাড়ি ভাড়া করে থাকে। এদের পরিবারও আছে। পুলিশ এদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নিক। যারা এদের বাড়িভাড়া দেয়, তাদের খোজখবর নিয়ে ভাড়া দেওয়া দরকার। পুলিশ যুককে আটক করে তদন্ত শুরু করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja