#মালবাজার: আগ্নেয়াস্ত্র, অর্থ ও বাইক দুই যুবককে গ্রেপ্তার করলো মাল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে অভিযান চালিয়ে রোহিত মহ: ও বিশ্বজিৎ রায় নামের দুই যুবককে আগ্নেয়াস্ত্র, অর্থ ও বাইক সহ গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রোহিতের বাড়ি ডামডিম নিচু বাজার এলাকায় এবং বিশ্বজিৎ য়ের বাড়ি ওদলাবাড়ি চুইয়া বস্তিতে। তাদের কাছ থেকে একটি দেশী ওয়ান শর্টার গান, সরঞ্জাম ও ৩০৩টি গুলি উদ্ধার হয়।

এছাড়াও তাদের কাছ থেকে নগদ ৮০০০০ টাকা ও একটি রয়েল এনফিল্ড বাইক পাওয়া যায়। পুলিশ উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, অর্থ ও বাইকটি বাজায়াপ্ত করেছে। ধৃতদের বিরুদ্ধে নিদ্বিষ্ট ধারায় মামলা করে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ধৃতদের ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।








