Explore

Search

July 9, 2026 10:58 pm

IAS Coaching

কালিগঞ্জে বোমার আঘাতে শিশুর মৃত্যুর প্রতিবাদে সিপিএমের ধিক্কার পথসভা

#মালবাজার: কালীগঞ্জে বোমার আঘাতে নয় বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়। অভিযোগের তীর তৃণমূলের সন্ত্রাসীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় মালবাজার শহরের ঘড়ি মড়ে ধিক্কার পথসভা করে সিপিআইএমের মাল এরিয়া কমিটি। এদিন পথসভায় বক্তব্য রাখেন প্রবীণ সিপিআইএম নেতা কামাক্ষা আচার্য সহ অন্যান্যরা।
কামাখ্যা বাবু তার বক্তব্যে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অমানবিক এজন্যই এইরকম ঘটনা ঘটছে। রাজ্যে সর্বত্র সন্ত্রাস কায়েম করেছে। কালীগঞ্জের ঘটনা তার উদাহরণ। আমরা এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাই এবং সমবেদনা জানাই মৃত শিশুর পরিবারের প্রতি।
Advertisement
Live Cricket Score
upskillninja