Explore

Search

July 9, 2026 10:58 pm

IAS Coaching

বর্ষার জমা জলে সমস্যার দৈনন্দিন সমস্যায় ওয়াশাবাড়ির কাঞ্চনবস্তির মানুষ

#মালবাজার: এখন ভরা আষাঢ় মাস রোজ বৃষ্টি হচ্ছে। নদ ও ঝোড়াতে জলের স্তর বাড়ছে। সেই সাথে বর্ষার জল জমে সমস্যায় পড়েছে বিভিন্ন এলাকার মানুষ। এই রকম ভাবে জল জমে দৈনন্দিন জীবনে সমস্যায় পড়েছে বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার  ওয়াশাবাড়ি চা বাগানের কাঞ্চন বস্তির মানুষ। ডুয়ার্সের প্রবেশ দ্বার বলে পরিচিত ওয়াশাবাড়ি চা বাগানের উত্তর প্রান্তে কালিম্পং জেলার পাহাড়ি এলাকা লাগোয়া রয়েছে কাঞ্চন বস্তি।
পাহাড়ে বৃষ্টি হলে সেই জলধারা ছোট ছোট ঝোড়া দিয়ে নিচে নেমে আসে। যেহেতু ঝোড়ার ধারন ক্ষমতা কম সেজন্য ঝোড়ার জল বস্তির মধ্যে প্রবেশ করে। নিকাশি ব্যবস্থা ভালো না বর্ষার জলে জলমগ্ন হয়ে পড়ে রাস্তা, খেলার মাঠ। এমনকি বাসিন্দাদের ঘরের মধ্যে জল ঢুকে যায়। এতে সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়াদের সমস্যা হয়। বাড়ি ঘরে জল ঢুকে সব কিছু ভিজিয়ে দেয়। স্থানীয় বাসিন্দা শিবা শর্মা রোশন থাপা জানান, আমাদের এই সমস্যা বহু পুরানো। বহু মহলে আবেদন করেও ফল হয়নি।
ফলে বর্ষার মাঝে মারাত্মক সমস্যায় পড়তে হয়।অবিলম্বে এই সমস্যা সমাধান করা উচিত। এনিয়ে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান পুনম লোহার বলেন, কাঞ্চন বস্তির সমস্যা পুরানো। পঞ্চায়েত থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে সমস্যা মেটাতে উদ্যোগ নেওয়া হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja