Explore

Search

July 9, 2026 11:04 pm

IAS Coaching

বনদপ্তরের সচেতনতা শিবির ও ক্ষতিপূরণ প্রদান 

#মালবাজার: শনিবার পরন্ত বিকেলে মাল ব্লকের ডামডিম পঞ্চায়েতের অন্তর্গত,ডামডিম চা বাগানে  বনদপ্তর বন্যপ্রাণ বিভাগের মাল শাখার পক্ষ থেকে সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল। মানুষ ও বন্যপ্রাণীদের মধ্যে সংঘাত  আটকাবার জন্য সচেতনতা মূলক বক্তব্য তুলে ধরা হয় আজকের এই কর্মসূচিতে। সঙ্গে সঙ্গে বনদপ্তরের নিয়ম অনুসারে, চিকিৎসকের রিপোর্টের ভিত্তিতে চিতাবাঘের আক্রমণে আহত সীতামনি ওরাও এবং মাংড়ি ওরাও কে পঁচিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
মালবাজার বন্যপ্রাণ শাখার রেঞ্জার অংকন নন্দী বলেন ‘বন্যদের সঙ্গে সাধারণ মানুষের সংঘাত আটকাতে, বন দপ্তরের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে’। আজকের এই কর্মসূচিতে বনদপ্তরের নানান আধিকারিকদের সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন মাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশীল কুমার  প্রসাদ।
Advertisement
Live Cricket Score
upskillninja