Explore

Search

July 9, 2026 11:03 pm

IAS Coaching

শিলিগুড়িতে শিক্ষকদের মেডিকেল পলিসির সেমিনার

#শিলিগুড়িঃ রবিবার দুপুরে শিলিগুড়ির একটি সভাকক্ষে হাই স্কুলের শিক্ষকদের গ্রুপ মেডিকেল পলিসি নিয়ে একটি সেমিনার ও সচেতনতা শিবির আয়োজিত হয়। রাজ্যস্তরের শিক্ষক সংগঠন, “অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” পরিচালিত গ্রুপ মেডিকেল পলিসি নিয়ে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে আগত শতাধিক সদস্য সদস্যাদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সরকারি বীমা সংস্থা ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুইরেন্স কোম্পানি ও হেরিটেজ টিপিএ এর কার্যকর্তারা।

ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুইরেন্স কোম্পানির পক্ষে কলকাতা ডিও অফিস থেকে এসেছিলেন ডিজিএম উমাকান্ত লেংকা, সিনিয়র বিজনেস ম্যানেজার কল্যাণসুন্দরম সহ অনেকেই। ভরসা গ্রুপ মেডিকেল পলিসির রাজ্য কনভেনার জয়প্রকাশ দাস, রাজ্য সভাপতি মনোজ কুমার মন্ডল, রাজ্য সম্পাদক চন্দন গরাই সহ রাজ্য কমিটি ও বিভিন্ন জেলার কনভেনার ও জেলা নেতৃত্ব সহ সদস্য সদস্যারা। চন্দন বাবু বলেন, ভরসায় ৮ লাখ টাকার স্বাস্থ্য বীমা ও ৩০ লাখ টাকার দুর্ঘটনা জনীত বীমার সুযোগ পাওয়া যাচ্ছে অনেক কম প্রিমিয়ামে।

এবং এতে অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। আয়োজক শিক্ষক সংগঠনের রাজ্য কনভেনার জয়প্রকাশ দাস মহাশয় উত্তরবঙ্গের জেলাগুলির স্কুল শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদেরকে ভরসা গ্রুপ মেডিকেল পলিসির আওতায় আসার জন্য আহ্বান জানান। আজকের কর্মশালার শেষ পর্বে ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুইরেন্স কোম্পানি ভরসা গ্রুপ মেডিকেল পলিসি সহ সাধারণ জ্ঞান বিষয়ে কুইজের আয়োজন করে। তাদের পক্ষ থেকে বীমা সংস্থার একটি পার্সোনাল পলিসির বিস্তারিত তথ্য ও বৈশিষ্ট্য সকলের কাছে উপস্থাপন করেন। এতে শিক্ষক শিক্ষিকারা লাভবান হবেন বলেই মত দেন রাজ্য নেতৃত্ব।

Advertisement
Live Cricket Score
upskillninja