
#রায়গঞ্জঃ রায়গঞ্জ সঞ্জীবনী যোগ শিবির এবং ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিদ্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার সকালে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে পালিত হল বিশ্ব যোগ দিবস। এতে উপস্থিত ছিলের সঞ্জীবনী যোগ শিবিরের অধ্যক্ষ তপন সাহা, সভাপতি বাসুদেব সাহা কোষাধক্ষ্য প্রকাশ সাহা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া ছিলেন ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিদ্যালয়ের রায়গঞ্জ শাখার প্রধান বি কে দিপালী দি অন্যান্য সদস্য বৃন্দ।

এদিন সম্পাদকের স্বাগত ভাষনের পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সদস্যরাই। এরপর ভারত সরকারের আয়ুষ যন্ত্রালয় দ্বারা প্রদত্ত প্রটোকল প্রদর্শন করেন সম্পা সাহা সহ উপস্থিত সকলে। এরপর বি কে নকুল ভাইএর নির্দেশে রাজযোগ করেন সকলে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রদীপ সরকার।








