Explore

Search

July 9, 2026 11:47 pm

IAS Coaching

বৃষ্টি নামতেই নৌকা তৈরিতে তৎপর রায়গঞ্জ শহরের কাঠের দোকানগুলো

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বৃষ্টি শুরু হতেই আবার চাঙ্গা হয়ে উঠেছে রায়গঞ্জ শহরের নৌকা তৈরির বাজার। শহরের রাসবিহারী মার্কেট লাগোয়া কাঠের দোকানগুলোতে শুরু হয়েছে ব্যস্ততা। কারণ, আশেপাশের নদীগুলিতে জল বাড়তে শুরু করায় দূরবর্তী গ্রামের মানুষজন নৌকার অর্ডার দিতে আসছেন শহরে।

এলেঙ্গিয়া থেকে আসা কৃষক রেজাউল করিম বলেন, “গত ৭-৮ দিন ধরে মাঝেমধ্যে রাতের দিকে বৃষ্টি হচ্ছে। ফলে কুলিক নদীর জল বাড়ছে। কৃষিজমি থেকে ফসল ঘরে তুলতে গেলে নৌকা দরকার। তাই অর্ডার দিয়ে গেলাম।” একই কথা শোনা গেল দোমোহনার বাসিন্দা সঞ্জয় রাজভরের মুখেও। তিনি বলেন, “শনিবারে শহরের দোকানপাট বন্ধ থাকে, তবুও আজ নৌকার অর্ডার দিতে এসেছি। আজই তৈরি করে নিয়ে যাব, কারণ সুধানী নদীর জল বেড়ে চলেছে।”

নৌকা ব্যবসায়ী পঙ্কজ ঘোষ জানান, “এবছর প্রচণ্ড তাপপ্রবাহে অনেকের পুরনো নৌকা শুকিয়ে ফেটে নষ্ট হয়ে গেছে। তাই নতুন করে অর্ডার পাচ্ছি। বৃষ্টি বাড়লে বাহিন, নাগর ও গৌরি গ্রামের দিক থেকেও আরও অর্ডার আসবে বলে আশা করছি।” প্রথম বর্ষার জলেই প্রাণ পেয়েছে রায়গঞ্জের কাঠ শিল্প। এখন শুধু বর্ষা জোরদার হলেই জমে উঠবে নৌকা তৈরির কাজ।

Advertisement
Live Cricket Score
upskillninja