Explore

Search

July 10, 2026 12:32 am

IAS Coaching

শিশু পাচারহীন জেলা গড়ার লক্ষ্যে মাল বিডিও অফিসে সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সভা

#মালবাজার: জলপাইগুড়ি জেলাকে শিশু পাচারহীন জেলা গড়ার লক্ষ্যে এবং বাল্যবিবাহহীন জেলা গড়ার লক্ষ্য নিয়ে শুক্রবার মাল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে সরকারি কর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত হয়। জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং ব্লক প্রশাসন সহযোগিতা অনুষ্ঠিত এই নেটওয়ার্ক মিটিংয়ে উপস্থিত ছিলেন মালের জয়েন্ট বিডিও তৌফিক আলি, নারী উন্নয়ন আধিকারিক মঞ্জুলা তিরকি, ওয়েলফেয়ার অফিসার পেমা লামা,জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের রাজ্য কো-অর্ডিনেটর সিরাজুল ইসলাম প্রমুখ।
এদিন সরকারি প্রতিনিধি ছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি রাজু নেপালী, খ্রিস্টান খেড়িয়া সহ বিভিন্ন ব্যাক্তিরা ডুয়ার্সের নারী পাচার, শিশু পাচার নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি নারী পাচার ও শিশু পাচার কিভাবে শুন্যে নামিয়ে আনা যায় সেনিয়ে আলোচনা হয়। জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের রাজ্য কো-অর্ডিনেটর সিরাজুল ইসলাম জানান,
চাবাগান ও গ্রাম অধ্যুষিত এলাকায় পাচার এখনো অব্যাহত। আমরা এই সংখ্যা শুন্যে নামিয়ে আনতে তৎপর। এজন্য আজ এই মিটিং করা হয়েছে। সবাই আলোচনা করেছে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি।
Advertisement
Live Cricket Score
upskillninja