Explore

Search

July 10, 2026 12:33 am

IAS Coaching

কাঁচের গ্লাসে হলুদের গুঁড়ো, ট্রেন্ডিংয়ে হুল্লোড় সোশ্যাল মিডিয়ায়

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ একটা সাদামাটা কাঁচের গ্লাস। তাতে এক চামচ হলুদের গুঁড়ো। অন্ধকার ঘরে মোবাইলের ফ্ল্যাশ অন করে তার পেছনে রাখা আরেকটি মোবাইল দিয়ে ছবি তোলা—এই সাধারণ চিত্রই এখন সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ড!

ইনস্টাগ্রাম থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ স্টেটাস থেকে ইউটিউব শর্টস—সব জায়গায় ভেসে উঠছে হলুদাভ আলোকছটার গ্লাস। কেউ বলছেন ‘জাদুর আলো’, কেউ আবার লিখছেন ‘সেলফি উইথ হলুদ’। মূলত তরুণ প্রজন্মের মধ্যেই এই ট্রেন্ডের জনপ্রিয়তা তুঙ্গে। কেউ কেউ আবার আলাদা আলাদা রঙের আলো, গ্লিটার বা জলে রং মিশিয়ে আরও বেশি আকর্ষণীয় করে তুলছেন এই ‘হলুদ গ্লাস’ স্টাইল।

তবে এই হুল্লোড় নিয়ে দ্বিমতও রয়েছে। অনেকেই বলছেন, “সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডের পিছনে ছুটতে গিয়েই আমরা বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি।” আবার কেউ কেউ মজার ছলেই বলছেন, “বাজারে নাকি এখন হলুদের দাম বাড়ছে, কারণ সবটাই যাচ্ছে ফটোশুটে!” যাই হোক, এই মুহূর্তে কাঁচের গ্লাসে হলুদের গুঁড়ো নিয়েই মাতোয়ারা নেটদুনিয়া। কতদিন এই ট্রেন্ড টিকে থাকে, সেটাই এখন দেখার।

Advertisement
Live Cricket Score
upskillninja