Explore

Search

July 10, 2026 12:33 am

IAS Coaching

একাধিক মামলার পর পাওনাদারের টাকা মিটিয়ে দেওয়ার অঙ্গীকার পৌরসভার

#মালবাজার: একাধিক মামলার পর অবশেষে পাওনাদারের টাকা মিটিয়ে দেওয়ার অঙ্গীকার করল মাল পৌরসভা। মঙ্গলবার এই বিষয় নিয়ে পৌরসভায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ী, পৌর সদস্য পুলিন গোলদার, নারায়ণ দাস, মনিকা সাহা সহ অন্যান্যরা। অন্যদিকে ছিলেন পাওনাদার শিবরতন আগারওয়াল ও তার আইনজীবী সুমন শিকদার।
সভায় সিদ্ধান্ত হয় আগামী ২৫ শে জুনের মধ্যে পৌরসভা পাওনাদার শিবরতন অগ্রয়ালের অনুকূলে ৫  লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে শিবরতন অগ্রয়াল পৌরসভার বরাতক্রমে শহরে হাই ম্যাক্স লাইট বসানোর কাজ করেন। কাজ শেষ হওয়ার পরেও তিনি তার প্রাপ্য অর্থ পাচ্ছিলেন না বলে অভিযোগ। অর্থের দাবিতে তিনি আদালতের দ্বারস্থ হন। অবশেষে আদালতের নির্দেশ মেনে পৌরসভা বকেয়া মিটিয়ে মামলা নিষ্পত্তি করার আবেদন করে।
এ নিয়ে শিবরতন আগারওয়ালের আইনজীবী সুমন সিকদার বলেন, আমার মক্কেল কাজ করার পরেও টাকা পাচ্ছিলেন না। মহামান্য আদালতে আমরা আবেদন করি। আদালতের নির্দেশ মত পৌরসভা প্রাপ্য অর্থ মেটালেও ৫.৭৫ লক্ষ টাকা বকেয়া ছিল। এর জন্য আমরা আদালতে মামলা করি গত ২৫ জন আদালত একটি নির্দেশ দেয়। এরপরেই পৌরসভার পক্ষ থেকে আমাদের আহ্বান করা হয় টাকা মিটিয়ে মামলা নিষ্পত্তি করার জন্য। সেইম তো আমরা এসেছিলাম, সিদ্ধান্ত হয়েছে আগামী ২৫ শে জুনের মধ্যে পৌরসভা টাকা মিটিয়ে দেবে।
Advertisement
Live Cricket Score
upskillninja