Explore

Search

July 10, 2026 1:13 am

IAS Coaching

রিসোর্টে বিদ্যুৎ সংযোগে বাধা আটক  মহিলা সহ চারজন

#মালবাজার: রিসোর্টে বিদ্যুৎ সংযোগ করার কাজে বাধা দিতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন এক মহিলা সহ চারজন। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মানাবাড়ি এলাকায়। রিসোর্ট কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, মানাবাড়ি চা বাগান এলাকায় ঘিস নদীর ধারে সুন্দর পরিবেশে গড়ে উঠেছে একাধিক রিসোর্ট। অত্যাধুনিক পরিষেবা ব্যবস্থা থাকার দরুন এক রিসোর্টে উচ্চ বিভব সম্পন্ন বিদ্যুৎ সংযোগের প্রয়োজন ছিল।
নিয়ম মেনে রিসোর্ট কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানির কাছে নির্দিষ্ট অর্থ জমা করে বিদ্যুৎ সরবরাহের জন্য আবেদন করেন। বিদ্যুৎ বন্টন কোম্পানির লোকজন বিদ্যুৎ সংযোগ দিতে গেলে স্থানীয় লোকজন বাধা দেয় বলে অভিযোগ। রিসোর্টের ম্যানেজার অভিজিৎ হালদার জানান, গত এক বছর আগে আমরা বিদ্যুৎ সরবরাহ করার আবেদন জানিয়ে অর্থ জমা করেছিলাম। পর্যটকদের সুবিধার্থে এ সকল ব্যবস্থা আমাদের এই রিসোর্টে আছে তার জন্য উচ্চ বিভব বিদ্যুৎ সংযোগ দরকার।
গত এক বছর ধরে স্থানীয়ভাবে জেনারেটর ও অন্যান্য ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছিল। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুৎ সংযোগ দিতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দিয়েছিল। তারপরে আমরা আদালতে আবেদন করি। আদালতের নির্দেশক্রমে বিদ্যুৎ কর্মীরা আজকে আবারও বিদ্যুৎ সংযোগ দিতে এলে স্থানীয় কজন বাধা দেয়। আমরা পুলিশকে জানিয়েছি পুলিশ ব্যবস্থা নিয়েছে।
এনিয়ে আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতির সভাপতি সভান মক্তান বলেন, আজ সেরকম কোন বড় ঘটনা ঘটেনি। বিদ্যুৎ কর্মী ও রিসোর্টের লোকজনদের বাকবিতন্ডা হয়েছিল। পুলিশ একজন মহিলাসহ ৪ জনকে আটক করেছে। যার মধ্যে দুইজন কলেজ পড়ুয়া রয়েছে। তাদের আগামীকাল পরীক্ষা রয়েছে। আমরা পুলিশের কাছে আবেদন করেছি তাদের প্রতি একটু সদয় হতে। মাল থানার সূত্রে জানা গেছে, চারজনকে আটক করা হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja