Explore

Search

July 10, 2026 1:13 am

IAS Coaching

লিসরিভার চা বাগানে কম্যুনিটি হলের কাজ নিম্ন মানের ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

#মালবাজার: মাল ব্লকের বাগড়া কোট গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত চা বাগান লিসরিভার। প্রায় হাজার দুই শ্রমিক কর্মরত রয়েছে। শ্রমিকদের বিয়ে সহ সামাজিক অনুষ্ঠান করার মত সেরকম কোন স্থান ছিল না। এজন্য স্থানীয় শ্রমিকরা সামাজিক অনুষ্ঠান করার মত একটি কমিটি হলের জন্য বিভিন্ন মহলে আবেদন জানিয়েছিল। শ্রমিকদের আবেদনে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে আর্থিক অনুকূল্যে প্রায় ২৭ লক্ষ টাকা ব্যয় একটি কমিউনিটি হল নির্মাণ কাজ গত বছর শুরু হয়।
ইতিমধ্যে  নির্মায়মান ভবনের কাজ প্রায় শেষ হয়ে এসেছে।  কিন্তু, ভবন নির্মাণের গুণগত মান নিয়ে স্থানীয় শ্রমিকদের ক্ষোভ রয়েছে। কাজের মান অত্যন্ত নিম্নমানের হয়েছে বলে গত শুক্রবার আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতির পক্ষ থেকে ব্লক প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
ওই চা বাগানের বাসিন্দা সুজিত থাপা জানান, আমাদের চা বাগানে বিয়ে, জন্মদিন সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান করার মত জায়গা ছিল না।
এ নিয়ে আমরা বিভিন্ন মহলে আবেদন জানিয়েছিলাম। অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ভবন নির্মাণের কাজ শুরু হয়। এজন্য রাজ্য সরকারকে আমরা অভিনন্দন জানিয়েছি। কিন্তু, ভবনের কাজ অত্যান্ত নিম্নমানের হয়েছে। ভবনের ফ্লোর ইতিমধ্যেই ক্ষতবিক্ষত হয়ে গেছে। পিলারে চির ধরেছে। যখন ব্যবহার হবে তখন সমস্যা হতে পারে। এজন্য কাজের মান উন্নত করার দাবি আমরা ব্লক প্রশাসনের কাছে রেখেছি। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja