#মালবাজার: ওদলা বাড়ি থেকে মালবাজার আসার পথে ডামডিম মোড় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় নিহত এক স্বাস্থ্য কর্মী। ঘটনার সূত্রে জানাগেছে, ওদলাবাড়ি হাসপাতালের ফার্মাসিস্ট বছর ৪২ তন্ময় দাস কাজের সূত্রে মোটরসাইকেলে মালবাজার আসার পথে ডামডিম মোড়ে পথ দুর্ঘটনার স্বীকার হন। পথ চলতি অন্য যানবাহন সূত্রে জানাগেছে, আনুমানিক সাড়ে আটটা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ডামডিম মোর সংলগ্ন বাশবাড়ি এলাকায়।

তাদের কথায় স্থানীয় মানুষদের সূত্রে তারা জেনেছেন,বৃষ্টি ও হাওয়াতে একটি গাছ বিকেল থেকেই পড়েছিল রাস্তা ঘেঁষে, সেই পড়ে থাকা গাছে হয়তো ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়েন তন্ময়। দুর্ঘটনার কারণ অবশ্য জানা যায়নি। বাঁশবাড়ি এলাকাটি এমনিতেই জনমানবহীন।তাই অনেকক্ষণই তন্ময়ের রক্তাক্ত দেহ পড়েছিল রাস্তার উপরেই।পরবর্তীতে পথ চলতি অন্য যানবাহনরা দেখতে পেয়ে থানায় খবর পাঠান।পুলিশ এসে দেহ উদ্ধার করেন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।পুলিশ সূত্রে জানা যায় তন্ময় দাসের বাড়ি ক্রান্তিতে।








