Explore

Search

July 10, 2026 1:58 am

IAS Coaching

গভীর রাতে বিরিয়ানি বিলি রায়গঞ্জে

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরের এক জনপ্রিয় বিরিয়ানি দোকানের উদ্বৃত্ত বিরিয়ানি, সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে নজির গড়লেন এক দোকানদার। শনিবার গভীর রাতে এই মানবিক কাজটি সংগঠিত হয় ‘আত্মীয়’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায়।

দোকানের মালিক নাম প্রকাশে অনিচ্ছুক থাকলেও জানালেন, “আমরা কখনোই বাসি খাবার রাখি না। শনিবার রাতে প্রায় ২০-২৫টি বিরিয়ানি উদ্বৃত্ত ছিল। তাই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করি। সেখান থেকেই আত্মীয় সংগঠনের সদস্যরা আমার সঙ্গে যোগাযোগ করেন।”

‘আত্মীয়’ সংস্থার স্বেচ্ছাসেবক অর্ক রায় বলেন, “রাত প্রায় ১টা নাগাদ দোকান থেকে বিরিয়ানি নিয়ে আমরা হাসপাতাল, বিদ্রোহী মোড় হয়ে শিলিগুড়ি মোড় এলাকায় পৌঁছাই। সব বিরিয়ানি সেখানেই বিলি হয়ে যায়।”

তিনি আরও জানান, “যাদের হাতে খাবার পৌঁছেছে, তাদের মধ্যে যেমন দিনভর অভুক্ত থাকা মানুষ ছিলেন, তেমনি ছিল কিছু বিরিয়ানি প্রেমী, যারা আনন্দ পেয়েছেন অপ্রত্যাশিত এই রাতের আপ্যায়নে।”

এই উদ্যোগ সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। বাসি খাবার ফেলে না দিয়ে এইভাবে মানুষের পেট ভরানো এক নতুন বার্তা বহন করে। এতে যেমন অপচয় রোধ হয়, তেমনি সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টান্তও স্থাপিত হয়।

Advertisement
Live Cricket Score
upskillninja