Explore

Search

July 10, 2026 1:57 am

IAS Coaching

পাশে আইএমএফ, হিমাচলের ২ শৃঙ্গ আহরণে রায়গঞ্জের ঋজু

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আফ্রিকার কিলিমাঞ্জারো জয় করে সদ্য শহরে ফিরেছেন ৫৭ বছরের তরুন সরকার। এবার ভারতের হিমাচল প্রদেশের দু’টি ৬ হাজারি শৃঙ্গের দিকে পা বাড়ালেন রায়গঞ্জের পর্বতারোহী ঋজু দে। তাঁর এই অভিযানে পাশে দাঁড়িয়েছে ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন (আইএমএফ)। রায়গঞ্জ হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্য ঋজু শনিবার রাতে ক্লাব ঘরে শুভেচ্ছা ও ক্লাবের পতাকা গ্রহণ করেন। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক পার্থ পাল সহ অন্যান্য সদস্যরা।

এই পর্বত অভিযানে ঋজু জয় করতে চলেছেন সিবি ১৩ (৬২৬৪ মিটার) এবং সিবি ১৪ (৬০৭৮ মিটার) নামের দুটি শৃঙ্গ। ঋজু জানালেন, “আইএমএফ প্রতিবছর বিভিন্ন শৃঙ্গ অভিযানের জন্য আবেদন আহ্বান করে। আমি আবেদন করেছিলাম এবং এবার সুযোগ পেয়ে দারুণ ভালো লাগছে।”

সোমবার সকালে কিষানগঞ্জ থেকে দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি। এরপর সেখান থেকে হিমাচল প্রদেশে যাবেন অভিযানে অংশ নিতে। প্যাকিং-এর ফাঁকে জানালেন, “প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে জুলাইয়ের ৫ তারিখের মধ্যে রায়গঞ্জে ফিরব।” রায়গঞ্জের পর্বতারোহণ চর্চায় এই সাফল্য নতুন উদ্দীপনার সঞ্চার করেছে। সংগঠনের তরফেও তাঁর নিরাপদ অভিযান ও সফলতা কামনা করা হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja