#মালবাজার: অবিশ্ বাস্য কান্ড ঘটে গেল মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল থেকে গায়েব হয়ে গেলেন চিকিৎসারত রোগী। বহু জায়গায় খোঁজাখুঁজি করেও রোগীর কোন সন্ধান পাওয়া গেল না। শেষমেষ পুলিশের ধারস্থ হয়েছেন রোগীর পরিবার। জানাগেছে, বেতগুড়ি চা বাগান এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সী বুধিয়া ওরাও কে গত ১১ তারিখ শারীরিক সমস্যা নিয়ে মালবাজার হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। ১১ তারিখ রাতেও পরিবারের লোকজন তার সাথে কথা বলে বাড়ি চলে যান।

১২ তারিখ সকালে রোগীর ছেলে এসে দেখেন হাসপাতালে বেডে তার বাবা নেই। আশেপাশের রোগীদের জিজ্ঞেস করলেও কেউই কিছু উত্তর দিতে পারেনি। চিন্তায় হন্তদন্ত হয়ে পুরো হাসপাতাল খোঁজেন রোগীর পরিবার তবে কোথাও কোনো খোঁজ মেলেনি তাদের। জিজ্ঞাসা করেন হাসপাতালে সিকিউরিটি গার্ড এবং অন্যান্য স্টাফদের। তবে তাদের থেকেও তার বাবাকে খুঁজে পাওয়া যায়নি। দুদিন ধরে বাবাকে খুঁজে না পেয়ে অবশেষে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন রোগীর পরিবার।

রোগীর পরিবারের তরফে মালবাজার থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় কিভাবে একজন রোগী হাসপাতাল থেকে এভাবে গায়েব হয়ে গেলেন তা বুঝে উঠতেই পারছেন না রোগীর পরিবার। যদি এ ব্যাপারে মাল বাজার হাসপাতালে সহকারী সুপার ডক্টর মিঠুন দাস বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিষয় থেকে তার সন্ধান বের করার চেষ্টা চালানো হচ্ছে।

যদিও এর আগেও মালবাজার হাসপাতালে বিরুদ্ধে কখনো ভুল চিকিৎসার অভিযোগ, কখনো হাসপাতালের কর্মীদের দুর্ব্যবহার শ্রীলতাহানীর মত অভিযোগ উঠে এসেছিল তবে এবার হাসপাতাল থেকে রোগীর গায়েব হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালবাজার শহর জুড়ে।






