Explore

Search

July 10, 2026 2:45 am

IAS Coaching

কিলিমাঞ্জারো পর্বতে সাফল্য, রায়গঞ্জে সংবর্ধিত তরুন

#রায়গঞ্জঃ উত্তরবঙ্গের মধ্যে সর্ব প্রথম কিলিমাঞ্জারো শৃঙ্গ ছুঁয়ে ঘরে ফিরলেন রায়গঞ্জের প্রবীন পর্বতারোহী তরুন সরকার। এদিন বাগডোগরা হয়ে ঘরে ফিরতেই উচ্ছ্বাস প্রকাশ করে মালা পড়িয়ে বরণ করে নিল রায়গঞ্জের হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের সদস্যরা।

সংগঠনের সম্পাদক পার্থ পাল বলেন, উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো পর্বত অভিযানে নেমে সফল হয়েছেন রায়গঞ্জের বাসিন্দা তথা হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের সদস্য তরুন সরকার। তাঁর এই আন্তর্জাতিক সাফল্যে আমরা ক্লাব গত ভাবে ভীষণ খুশি।

নিজের ক্লাব হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের থেকে সংবর্ধনা পেয়ে তরুন বাবু বলেন, ভীষণ ভালো লাগছে। এমন অভিজ্ঞতা সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। উল্লেখ্য, কিলিমাঞ্জারো হল আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা ১৯৩৪১ ফুট। চরম ঠান্ডা এবং প্রতিকূল পরিবেশ মানিয়ে নিয়ে প্রায় ৩ লক্ষ টাকা খরচ হয়েছে বলেও জানান তরুন বাবু।

Advertisement
Live Cricket Score
upskillninja