Explore

Search

July 10, 2026 2:46 am

IAS Coaching

হাতির হামলায় ভাঙ্গা পড়লো ঘর প্রাণে বাঁচলো বৃদ্ধ ও যুবক

#মালবাজার: ডুয়ার্সের চা বাগান ও গ্রামাঞ্চলে হাতি ও বন্যপ্রাণী হামলা এক নিত্যকার ঘটনা। এই হামলার জেরে ভাঙা পড়ছে ঘর, নষ্ট হচ্ছে কৃষি জমি ও সম্পদ। মাঝেমধ্যে মানুষের জীবনও সংশয়ের মধ্যে পড়ে। এইরকম ভাবে বুধবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের লুকসান এলাকায় ভাগ্যের জোরে প্রানে বাঁচলো এক বৃদ্ধ ও যুবক। তবে তাদের মুরগীর ঘর ও রান্নাঘর সম্পুর্ন ধূলিসাৎ করলো হাতির দল।
জানাগেছে, বুধবার রাত ২টা নাগাদ ডায়না বনাঞ্চল থেকে ১৫টি হাতির একটি দল হানা দেয় লুকসান এলাকার গোঠ লাইন শ্রমিক মহল্লায়। তখন সবাই গভীর ঘুমে অচেতন। হাতির দল মোহাম্মদ হামিদের বাড়িতে হামলা চালায়। সেই সময় বাড়ির মধ্যে ঘুমোচ্ছিলেম এক বৃদ্ধ ও যুবক। হাতির আগমন টের পেয়ে তারা দুইজন কোনক্রমে পালিয়ে বাঁচেন।
হাতির দল তাদের রান্নাঘর মুরগি রাখার ঘর ভেঙ্গে তছনছ করে। পরে এদিক ওদিক হামলা চালিয়ে আবার বনে ফিরে যায়। বৃহস্পতিবার সকালে বনকর্মীরা ঘটনাস্থলে এলে ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণ দাবি করে। বনকর্মীরা জানায়, নিয়ম মেনে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবে।
Advertisement
Live Cricket Score
upskillninja