Explore

Search

July 10, 2026 4:17 am

IAS Coaching

১২ বছরের নাবালিকা কন্যা ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

#মালবাজার: মেয়েরা বোধ হয় কোথাও নিরাপদ নয়। বাড়িতে থাকলেও নরাধম পুরুষের  লালসার শিকার হয়। বুধবার সকালে এরকমই এক নারকীয় ঘটনা ঘটলো মাল ব্লকের এক চা বাগানে। বুধবার রাতে মাল থানায় এক মহিলার করা অভিযোগ থেকে জানা গেছে, বুধবার সকালে ওই মহিলার ১২ বছরের ছোট বোন বাড়িতে একাকী ছিল।
সেই সুযোগে সুরোজ ঠাকুরি  এক নরাধম বাড়িতে ঢুকে ১২ বছরের সেই নাবালিকাকে ধর্ষণ করে। অভিযোগকারীনি মহিলা বাড়ি ফিরে এলে তার ছোট বোন তাকে সব ঘটনা জানান। এরপরে ওই মহিলা পাড়া-প্রতিবেশীদের নিয়ে মাল থানায় লিখিতভাবে অভিযোগ করেন। অভিযুক্তর কঠোর শাস্তি দাবি করেন।
ওই মহিলা জানান, আমরা চা বাগানে থাকি সকাল হতেই কাজে চলে যেতে হয়। এরই মাঝে এই ঘটনা ঘটেছে। বাড়ি ফিরতেই ছোট বোন সব জানায়। তারপরই থানায় অভিযোগ করি।
মাল থানার সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুরজ ঠাকুরিকে গ্রেফতার করা হয়েছে। সু নির্দিষ্ট ধারায় মামলা করে আদালতেই পাঠানো হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja