Explore

Search

July 10, 2026 5:00 am

IAS Coaching

ব্যোমকেশ রাজ্য কমিটিতে, জেলার গুরুত্ব বৃদ্ধিতেই পদ প্রাপ্তি দাবি ভাস্করের

#রায়গঞ্জঃ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের মাধ্যমিক স্তরের শিক্ষক সংগঠনে উত্তর দিনাজপুর জেলা থেকে ৩ জন প্রতিনিধি ছিলেন। এবার রাজ্য সহ সভাপতি হিসেবে পদ পেলেন জিনগাঁও টি এন এম স্কুলের সহকারী প্রধান শিক্ষক ব্যোমকেশ বর্মন। এদিন কোলকাতায় ব্যোমকেশ বাবুর হাতে নিয়োগপত্র তুলে দেন সংগঠনের রাজ্য সভাপতি বিজন সরকার।

এতে স্বাভাবিক ভাবেই খুশি তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা সভাপতি ড. ভাস্করের দত্ত। তিনি বলেন, আমাদের জেলা থেকে এখন ৪ জন জেলা কমিটিতে থাকবেন। এতে জেলার শিক্ষা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি এবং শিক্ষক দের সুবিধা অসুবিধার দিকে নজর রাখতে সুবিধা হবে।

এদিন নিয়োগ পেয়ে ব্যোমকেশ বাবু বলেন, আমার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আবারও রাজ্যস্তরে কাজ করার সুযোগ পেয়ে ভীষণ ভালো লাগছে। জেলার স্কুল গুলোর শ্রীবৃদ্ধি এবং শিক্ষক শিক্ষিকাদের পেশাগত প্রয়োজনে পাশে দাঁড়াতে চাই।

Advertisement
Live Cricket Score
upskillninja