Explore

Search

July 10, 2026 4:59 am

IAS Coaching

গাছ রোপণের বদলে গাছ কেটে বিশ্ব পরিবেশ দিবস! পার্থেনিয়াম নির্মূল অভিযানে দ্বৈত বার্তা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বৃহস্পতিবার দিনভর বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনে সারা বিশ্বে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। কিন্তু এক অদ্ভুত দ্বন্দ্বের সাক্ষী রইল এবারের উদযাপন,গাছ রোপণ নয়, বরং গাছ কেটেই পালিত হলো পরিবেশ দিবস।

পার্থেনিয়াম বা কংগ্রেস ঘাস একটি বিধ্বংসী আগাছা, যা পরিবেশ ও মানবস্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। তাই প্রতিবছরের মতো এই বছরও আত্মীয় নামক একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে পার্থেনিয়াম নির্মূল কর্মসূচি গ্রহণ করা হয়। বছরের বিভিন্ন সময় এই কর্মসূচি চালু থাকলেও ৫ই জুন দিনটিকে প্রতীকীভাবে বেছে নেওয়া হয়েছে সচেতনতা বৃদ্ধির জন্য।

স্থানীয় বাসিন্দা শমিত রায় বলেন, “নিশ্চয়ই পার্থেনিয়ামের বিরুদ্ধে পদক্ষেপ দরকার। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা শুধুমাত্র ক্ষতিকর আগাছা সরাচ্ছি, পরিবেশ সচেতনতা ছড়াতেই এই কর্মসূচি।” যদিও পরিবেশকর্মীদের দাবি, এই কর্মসূচি যেন গাছ সংরক্ষণের বার্তা বহন করে, শুধুমাত্র প্রতীকী উদযাপন না হয়।

Advertisement
Live Cricket Score
upskillninja