Explore

Search

November 3, 2026 6:37 pm

IAS Coaching

পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ রোধে রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের অভিনব উদ্যোগ

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জ: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ স্টেশন বাজার এলাকায় প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্র। এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বাজারজুড়ে মাইকিং-এর মাধ্যমে প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে প্রচার চালানো হয়। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়াতে বিলি করা হয় লিফলেট। একইসঙ্গে ক্রেতা ও বিক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় পরিবেশবান্ধব বায়ো-ডিগ্রেডেবল ব্যাগ, যাতে তারা প্লাস্টিক ব্যাগের বিকল্প ব্যবহার করতে উৎসাহিত হন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজ্ঞানকর্মী অনিরূদ্ধ সিনহা, সূর্য নারায়ণ চক্রবর্তী, ড. পীযুষ কান্তি দাস, তাপস জোয়ারদার, বিপুল মৈত্রসহ আরও অনেকে। রায়গঞ্জ কেন্দ্রের সম্পাদক সূর্য নারায়ণ চক্রবর্তী বলেন, “প্লাস্টিক দূষণ আজ এক মহাসঙ্কট। এই ধরনের উদ্যোগের মাধ্যমে যদি মানুষের মধ্যে সচেতনতা বাড়ে, তবেই পরিবেশ রক্ষা করা সম্ভব।”

পরিবেশ দিবসে এই উদ্যোগ স্থানীয় মানুষদের মধ্যে প্রশংসিত হয়েছে এবং অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী দিনে তাঁরা প্লাস্টিক ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব উপায় বেছে নেবেন।

Advertisement
Live Cricket Score
upskillninja