Explore

Search

July 10, 2026 4:57 am

IAS Coaching

সপ্তাহ জুড়েই বৃষ্টি! চলুন জেনে নিই, কি পূর্বাভাস দিল ভারত সরকারের আবহাওয়া অফিস

#নিউজ বৃত্তান্তঃ এই সপ্তাহের বাকি কয়েকটা দিন কি বৃষ্টি হবে, ভাসবে উত্তরবঙ্গের বিভিন্ন অংশের মানুষ, ফসলের মাঠ কি ভেসে যাবে জলে, এই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে কৃষি কাজের সাথে যুক্ত চাষীভাই থেকে সাধারণ মানুষ। ভারত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪ঠা থেকে ৮ই জুন সমগ্র উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী ৪,৬,৭ ও ৮ই জুন মাঝারি বৃষ্টি, এবং ৫ই জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুরে আগামী ৪ ও ৭ই জুন হালকা বৃষ্টি, ৫ই জুন অল্প ভারী থেকে ভারী বৃষ্টি এবং ৬ ও ৮ই জুন মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়িতে আগামী ৪ থেকে ৮ই জুন মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

পাশাপাশি, দক্ষিণ দিনাজপুর জেলায় ৪ ও ৫ই জুন একটি দুটি জায়গায় হালকা, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মালদা জেলায় ৪ থেকে ৮ই জুন একটি দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চাষীভাইদের জন্য প্রয়োজনীয় পরামর্শ হিসেবে বলা হয়েছে, জমির জল নিকাশি ব্যবস্থা ভালো করা দরকার, সবজি গাছে কাঠি বা ডাণ্ডা দিয়ে ঠেকনা দিতে হবে। এছাড়াও বৃষ্টির সময়ে কীটনাশক এবং সার না প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja