
#কলকাতা: প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হল বাংলায়। সাত দিন ধরে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর সোমবার মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সি মহিলার। চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচ দিন ধরে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি । ডেথ সারটিফিকেটে মহিলার মৃত্যুর কারণ হিসেবে করোনা সংক্রমণের সঙ্গে কোমর্বিডিটিরও উল্লেখ করেছেন চিকিৎসকরা।

লেখা হয়েছে, হৃদযন্ত্র এবং কিডনিতে সমস্যা ছিল মৃতার। সম্প্রতি সেপটিক শকে চলে গিয়েছিলেন তিনি। ২৪ ঘণ্টায় গোটা দেশে পাঁচজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭-এ। বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৭২ জন। যাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪১। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ২৬ জন।








