Explore

Search

July 10, 2026 5:53 am

IAS Coaching

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই

#মালবাজার: সোমবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ওদলাবাড়িতে  এক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। আটক ব্যক্তিদের নাম মহ: পারভেজ, বাড়ি ওদলাবাড়ী বাজার এলাকায়। দ্বিতীয় জনের নাম সুখবিন্দার বিশ্বকর্মা(৩৩), বাড়ি ওদলাবাড়ি ডিপোপাড়াতে। ধৃতদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তারা স্বীকার করেছে অস্ত্রগুলি সুখবিন্দার বিশ্বকর্মার বাড়ীতে লুকানো ছিল।
সমস্ত সার্চ করে অস্ত্র বাজায়াপ্ত করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশী ৭ এম এম পিস্তল। দুই রাউন্ড গুলি, আইরন মেড মাগাজিন ও এক বাদামী হোলস্টার। মালবাজার থানায় ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিদ্বিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার  তাদেরকে জলপাইগুড়ী মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিঢট্রেটের আদালতে পেশ করা হয়েছে ও দশ দিন পুলিশ হেফাজত চাওয়া হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja