Explore

Search

July 10, 2026 5:53 am

IAS Coaching

রাতে প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে বন্ধ রইলো ১৭ নম্বর জাতীয় সড়ক

#মালবাজার: রবিবার রাতে প্রবল ঝড়ে গাছ উপরে পড়ে বন্ধ রইলো ১৭ নাম্বার জাতীয় সড়ক। পরে গাছ কেটে সাফাই করার পর চলাচল স্বাভাবিক হয়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১১টা নাগাদ নাগরাকাটা ব্লকের ধরণীপুর মোর ও ডায়না নদীর সেতুর মাঝে জাতীয় সড়কের ওপর। জানাগেছে, রবিবার রাত আটটা থেকে প্রবল বর্ষণ শুরু হয় নাগরাকাটা ব্লকের বিভিন্ন এলাকায়।
রাত সাড়ে দশটা নাগাদ হঠাৎই প্রবল দমকা হাওয়া শুরু হয় সেই সাথে বৃষ্টিপাতের মাত্রা বেড়ে চলে। প্রচন্ড দমকা হাওয়ায় জাতীয় সড়কের পাশে থাকা দুটি বড় গাছ জাতীয় সড়কের উপর আছড়ে পড়ে। অন্যদিকে ডায়ানা সেতু সংলগ্ন এলাকায় দুটি গাছ রাস্তার উপর আছাড়ে পড়ে। জাতীয় সড়কের ওপর গাছ পড়ায় অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনবিভাগের ডায়না রেঞ্জের বন কর্মীরা। তারা স্থানীয় মানুষের সহযোগিতায় গাছ কেটে রাস্তা সাফাই করে যানবাহন চলাচল স্বাভাবিক করে। প্রায় ঘন্টাখানে যানবাহন চলাচল বন্ধ ছিল। ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল জানান, প্রবল দমকা হাওয়ায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। গাছ কেটে রাস্তা পরিষ্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja