Explore

Search

July 10, 2026 5:54 am

IAS Coaching

গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার আগেই আবারও ছুটির দামামা স্কুলে

#কলকাতাঃ রাজ্যের সরকার স্পনসর্ড স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার আগেই নতুন করে ছুটি নিয়ে শুরু হয়েছে জল্পনা। পূর্বঘোষণা অনুযায়ী, গ্রীষ্মের ছুটি শেষ হচ্ছে ১লা জুন, জামাইষষ্ঠীর পরের দিন। তারপরই স্কুল খুলে যাওয়ার কথা। কিন্তু পড়ুয়াদের ক্লাস শুরু হতেই ফের ছুটির হাওয়ায় ভেসে উঠছে রাজ্যের শিক্ষা পরিমণ্ডল।

আগামী ৬ ও ৭ই জুন দেশ জুড়ে পালিত হবে পবিত্র বকরি ঈদ। এই দুই দিন যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায়, স্বাভাবিকভাবেই ৮ই জুন রবিবার পড়ুয়াদের জন্য সাপ্তাহিক ছুটির দিন। ফলে একটানা তিন দিনের ছুটি তো নিশ্চিতই।

তবে এখানেই শেষ নয়। মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, তাদের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৯ই জুন পর্যন্ত ছুটি থাকবে। প্রশ্ন উঠছে, মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ বাকি স্কুলগুলিও কি পাবে এই অতিরিক্ত ছুটি? যদি উত্তর হয় হ্যাঁ, তবে গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পড়ুয়াদের জন্য আবারও একটানা চার দিনের বিশ্রাম!

এই নিয়ে এখনই উত্তেজনা তুঙ্গে স্কুলশিক্ষা মহলে। শিক্ষক, অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন—ক্লাস শুরু হতেই কি আবার ছুটি?

রাজ্য শিক্ষা দপ্তর এখনও পর্যন্ত এ নিয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা করে নি। তবে শিক্ষা মহলের একাংশের মতে, ছুটির বিষয়টি ধর্মীয় উৎসবের সঙ্গে জড়িত হওয়ায় সরকারের তরফে ছুটি ঘোষণা করাই স্বাভাবিক হতে পারে।

Advertisement
Live Cricket Score
upskillninja